বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি, উদ্বোধন ১২ সেপ্টেম্বর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মোর্শেদ পুঁজিবাজারে পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র জরুরি বৈঠক ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
advertisement
আন্তর্জাতিক

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে ইরানের পাঁচটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে আঞ্চলিক মার্কিন মিত্র জর্ডানের ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর সিএনএনের।  

সেন্টকম জানিয়েছে, গত দুই দিনে ইরানের সামরিক বাহিনী মার্কিন যুদ্ধজাহাজে দুবার আক্রমণের চেষ্টা চালায়। তবে মার্কিন জাহাজটি সফলভাবে সেই হামলা এড়িয়ে যায়। এর জবাবে ওমান উপসাগরে চারটি ও পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে একটিসহ মোট পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে আঘাত হানার পূর্বে জাহাজের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে সেনটকম।

মার্কিন এই হামলার পর পরই পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীর ব্যবহৃত ‘মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি’ লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, নিক্ষেপ করা ২০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশেই ধ্বংস করা হয়েছে। বাকি দুটি জনমানবহীন এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর পাশাপাশি কুয়েত ও বাহরাইন বন্দরের কাছে থাকা তেল ট্যাংকারগুলোতেও হামলার চরম হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেসব তেল ট্যাংকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা কুয়েত ও বাহরাইনের বন্দরের কাছে নোঙ্গর করে আছে, সেগুলোর কর্মীদের অবিলম্বে জাহাজ ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় ওসব জাহাজে সরাসরি হামলা চালানো হবে।

কলম্বিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যারাঙ্কুলা শহরে সাংবাদিকদের বলেন, ইরান প্রতিনিয়ত মার্কিন নৌবাহিনীর জাহাজে আঘাত হানার চেষ্টা করছে। তারা যতবারই আমাদের জাহাজে হামলার চেষ্টা করবে, ততবারই তাদের নিজেদের তেল ট্যাংকার হারাতে হবে।

এদিকে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইরানের বিমান পরিবহণ খাতের ওপর নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২৭টি ইরানি বিমান সংস্থা এবং ৯টি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর এই নতুন অবরোধ কার্যকর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ