বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইপিও বরাদ্দে ইক্যুয়াল ডিস্ট্রিবিউশন পদ্ধতিই কেন সেরা? ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৩ জনে পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হালনাগাদ তথ্যে এই প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ ও চীনের রাষ্ট্রীয় মাধ্যম। খবর এএফপি ও রয়টার্সের। 

পুলিশের বরাত দিয়ে জানানো হয়, কেবল নেপাল অংশেই এ পর্যন্ত অন্তত ২৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সীমান্তের ওপারে তিব্বতের একটি বাণিজ্যিক কেন্দ্রে কাদার ঢলে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। ফলে দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

বর্তমানে নেপাল এবং চীনের তিব্বত অঞ্চল জুড়ে সাড়ে সাত শর বেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীসহ প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার বিশাল আকারের কাদা ও পাথরের ধস একটি হিমালয় নদীতে আছড়ে পড়লে এই ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়। এতে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে নিমেষেই ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট।

বন্যার কারণে রাজধানী কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের লহাসার সংযোগকারী প্রধান সড়কটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই পথটি হাইকার, ট্র্যাকার এবং পুণ্যার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা হাজার হাজার মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে এবং জীবিতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে নেপালের উদ্ধারকারী দল।

চীনা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে। তবে দুর্যোগের পরিধি বড় হওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ