শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
বিনোদন

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

বিনোদন ডেস্ক: রাশিয়ার ৪৬ তম মস্কো আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশের সিনেমা নির্বাণ। শুক্রবার (২৬ এপ্রিল) উৎসবের শেষ দিনে মস্কোতে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন।

পুরস্কার পেয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।’

আগেই জানা গেছে বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে মস্কো চলে গিয়েছিলেন পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি। একসঙ্গে হেঁটেছেন রেড কার্পেটের আয়োজনে। গেল ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। হাউসফুল দর্শকেরা ছবিটির প্রশংসা করেন।

পুরস্কার পাওয়ার খবরে অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছে সেটা সার্থক হলো!’

আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম। গল্প প্রসঙ্গে পরিচালক বলেন ‘নির্বাণ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার সিনেমা এটি।

উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও ছিলো রাশিয়া, জার্মান, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।

আরও পড়ুন:

রাফীর ‘অমীমাংসিত’ প্রদর্শন উপযোগী নয়: সেন্সর বোর্ড

অভিভাবকত্ব পেয়ে ইতিহাস গড়লেন বাঁধন

পদ্মশ্রী পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

সর্বশেষ পাওয়া সংবাদ