মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সারাদেশ

তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা

ময়মনসিংহের তারাকান্দায় সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়া ইউরিয়া সার মজুত করে উচ্চমূল্যে কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তারাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

এ ঘটনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে হারেজ মিয়া (৪০), ধোবাউড়া উপজেলার আলীপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার বাঘবেড় গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে সজীব হাসানের (২৫) নামে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী জানা গেছে, তারাকান্দা থানাধীন মোজাহারদী গাছতলা বাজার এলাকায় ময়মনসিংহগামী আঞ্চলিক মহাসড়কের শীতল বেকারির সামনে থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দ করা সারগুলোর মধ্যে ৩৪০ বস্তা ইউরিয়া সার রয়েছে। প্রতি বস্তার মূল্য ১ হাজার ২৫০ টাকা হিসাবে জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া এসব ইউরিয়া সার মজুত করে পরবর্তীতে উচ্চমূল্যে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী তারাকান্দা থানা পুলিশের এসআই মো. আলাল উদ্দিন বলেন, জব্দ করা সার ও সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ