মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সারাদেশ

ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর জালালের মোড় নটরডেম কলেজের পেছনে এ অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায় , নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এএসআই (নি.) মো. কাদিরুল ইসলাম জানতে পারেন, জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুস সামাদ (৩১)। তিনি ময়মনসিংহের কোতোয়ালী থানার পনঘাগড়া এলাকার আব্দুর রেজ্জাকের ছেলে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে আব্দুস সামাদ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের চুরখাই এলাকায় গ্রেফতার ব্যক্তিরা নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে জালালের মোড় এলাকায় এনে মাদকের মিথ্যা মামলায় গ্রেফতার ও আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০) ও পিয়াস মিয়া (২২), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫) এবং ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ