রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
advertisement
অর্থ-বাণিজ্য

রিজার্ভ সংরক্ষণের শর্ত শিথিল করার ইঙ্গিত আইএমএফের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রিজার্ভ প্রতিনিয়ত কমছে। এ সংকট কাটাতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের শুরুর দিকেই ৪৭০ কোটি ডলার ঋণের অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ঋণের দ্বিতীয় কিস্তির আগেই রিজার্ভ সংরক্ষণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবিষয়ে অসন্তোষ জানালেও শর্ত শিথিল করার ইঙ্গিত দিয়েছে আইএমএফ।

গতকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

চলতি বছরের জানুয়ারিতে বেশ কিছু শর্ত দিয়ে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। শর্ত অনুযায়ী, চল‌তি বছ‌রের জুনে প্রকৃত (নিট) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ৪৪৬ কোটি ডলার থাকার কথা ছিল। কিন্তু বেঁধে দেওয়া সেই শর্ত অনুযায়ী রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ‌বিষয়‌টি নি‌য়ে অসন্তোষ প্রকাশ ক‌রে‌ছে আইএমএফ।

এর আগে গত ফেব্রুয়ারিতে এই ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার পায় বাংলাদেশ। দেশে দেড় বছর ধরে চলছে ডলার সংকট। এমন পরিস্থিতিতে ঋণের দ্বিতীয় কিস্তি খুবই গুরুত্বপূর্ণ। সংস্থাটির দ্বিতীয় কিস্তি নভেম্বরে পাওয়ার কথা রয়েছে। তবে তা নির্ভর করছে ঋণের সঙ্গে জুড়ে দেওয়া শর্ত পরিপালনের ওপর। তাই সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয়গুলো আলোচনায় তুলেছেন আইএমএফের প্রতিনিধিরা।

বাংলাদেশ ব্যাংকের কাছে ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ (৪ অক্টোবর) কমে হয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ ২ হাজার ১০৫ কোটি ডলার।

এর বাইরে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এ হিসাবটি প্রকাশ করা হয় না।

সর্বশেষ পাওয়া সংবাদ