শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশে এসেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০.৪ শতাংশে ঠেকেছে।

বুধবার (২ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গড় মূল্যস্ফীতি ৯.৯২ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের সেপ্টেম্বরে যে পণ্য গড়ে ১০০ টাকায় কিনতে হয়েছিল, ২০২৪ সালের সেপ্টেম্বরে এসে তা কিনতে হয়েছে ১০৯ টাকা ৯২ পয়সায়।

জুলাই ও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত জুলাইয়ে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশে উঠেছিল, খাদ্য মূল্যস্ফীতি ১২ বছরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে ১৪.১ শতাংশে ঠেকেছিল। পরের মাস আগস্টে গড় মূল্যস্ফীতি আরও কমে ১০.৪৯ শতাংশে নামে, খাদ্য মূল্যস্ফীতিও নামে ১১.৩৬ শতাংশে।

সেপ্টেম্বর মাসে দেশের খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে ৯.৫ শতাংশে ঠেকেছে। আগস্টেও তা ছিল ৯.৭৪ শতাংশ।

তবে শহরের তুলনায় গ্রামের মানুষের নিত্যপণ্যের কেনাকাটায় বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি এখনও ১০.১৫ শতাংশ যেখানে শহরাঞ্চলে ৯.৮৩ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ