শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

২ মাসে এডিপি বাস্তবায়নের হার ২.৫৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২.৫৭ শতাংশে। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩.৮৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, গত কয়েক বছরের মধ্যে অর্থবছরের প্রথম দুই মাসে এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩.৮৫ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩.৮২ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ৩.৮৯ শতাংশ।

বুধবার (২ অক্টোবর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনের তথ্য বলছে, এখনো এডিপির ১ শতাংশ বরাদ্দও খরচ করতে পারেনি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি শূন্য শতাংশ।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৭ হাজার ১৪৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ১০ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। আগের অর্থবছরগুলোতেও ব্যয় ছিল ৮ হাজার কোটি টাকার বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ