শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে ১০.২৮ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রফতানি কমেছে উল্লেখযোগ্য হারে। ইইউতে ৪.৮৪ শতাংশ কমলেও যুক্তরাষ্ট্রে কমেছে ১০.২৮ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যে, ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ থেকে অন্তত ১৮ শতাংশ পোশাক রফতানি হয় যুক্তরাষ্ট্রে এবং প্রায় ৫০ শতাংশ রফতানি হয় ইউরোপের দেশগুলোয়।

অটেক্সার তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি হয়েছিল ৪৫৭ কোটি ডলারের। কিন্তু চলতি বছরের একই সময়ে ৪৭ কোটি ডলার কমে ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া তৈরি পোশাকের ৯ শতাংশ বাজার দখলে নিয়ে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ রফতানিকারক দেশ।

অন্যদিকে ইউরোস্ট্যাটের তথ্যে দেখা গেছে, ইউরোপে ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ে রফতানি হয়েছে ১ হাজার ১৬৮ কোটি ডলারের তৈরি পোশাক, যা ২০২৪ সালের একই সময়ে ৫৬৬ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১১ কোটি ডলারে।

চলতি বছরের জানুয়ারি-জুলাই—এ ৭ মাসে বাংলাদেশের পাশাপাশি অন্য উৎস থেকেও যুক্তরাষ্ট্র এবং ইইউর পোশাক আমদানি কমেছে। এ সময়ে ৫.২২ শতাংশ কম আমদানি করেছেন ইইউভুক্ত দেশগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ৪.৬১ শতাংশ কম আমদানি করেছেন।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে চীন শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি বছরের প্রথম ৭ মাসে ৮৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে দেশটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.২২ শতাংশ কম।

সর্বশেষ পাওয়া সংবাদ