শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এআইআইবি

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২০.০৫ টাকা ধরে)।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি ডলার) ডলার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এআইআইবি। বাজেট সহায়তার মধ্যে ৩০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় ৩ হাজার ৬০১ কোটি ৫০ লাখ টাকা) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জরুরি ভিত্তিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে ৪০ কোটি ডলার (দেশীয় মুদ্রায় ৪ হাজার ৮০২ কোটি টাকা) সহায়তা দেবে সংস্থাটি।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য এশিয়ান এআইআইবির অব্যাহত সমর্থনকে সাধুবাদ জানাই। সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

এর আগে, ২৫ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে এআইআইবির বার্ষিক সভায় সংস্থাটির সভাপতির সঙ্গে বৈঠক করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। ওই সভাতেই এ আশ্বাস পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ