শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, বুধবার থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে আবারও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির পঞ্চম সভায় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ৯ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ক্ষেত্রে বিদ্যমান সুদহার শতকরা ১০ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ১১ দশমিক ০০ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়েছে। আর নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) শতকরা ৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৮ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে নীতি সুদহার বাড়ানো হবে এবং পরের মাসে এটি আরও কিছুটা বাড়ানো হতে পারে। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং বিনিময় হার স্থিতিশীল করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ করা হয়েছিল।

image

সর্বশেষ পাওয়া সংবাদ