শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে ২২৯টি বিশ্বব্যাপী স্বীকৃত পরিবেশবান্ধব কারখানা রয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের পোশাক শিল্প স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্বব্যাপী তার নেতৃস্থানীয় অবস্থানকে আরো দৃঢ় করেছে, যেখানে এখন ২২৯টি সনদপ্রাপ্ত গর্বিত পরিবেশবান্ধব কারখানা রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল দেশে আরও তিনটি আরএমজি কারখানার কথা নিশ্চিত করেছেন যেগুলো ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

কারখানাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জের অনন্ত হুয়াজিং লিমিটেড, গাজীপুরের সেপাল গার্মেন্টস লিমিটেড এবং চট্টগ্রামের সীতাকুন্ডের ইউনিটেক্স স্পিনিং লিমিটেড (দ্বিতীয় ইউনিট)।

তিনি বলেন, এই সংযোজনের মধ্যদিয়ে বাংলাদেশের তৈরী পোশাক এবং বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৯টি।
এর মধ্যে ৯১টিই যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ সনদধারী, উপরন্তু ১২৪টি কারখানা ‘গোল্ড’ মর্যাদা, ১০টি ‘সিলভার’ ও ৪টি কারখানা ‘সার্টিফায়েড’ সনদ পেয়েছে।

বিজিএমইএ আরো জানায়, বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে অবস্থিত।

সর্বশেষ পাওয়া সংবাদ