শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টসম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটি থাকায় আজ সোমবার একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ