শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাগিদ অর্থ উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক : অর্থ, বাণিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বেশি জরুরী।

মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, টাকা-পয়সার হিসেব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। তাই এখন থেকেই সতর্ক হোন।

অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে দুর্নীতির দায়ে অভিযুক্তদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করত না, তাদের অবস্থা এখন আমরা দেখতেই পাচ্ছি। প্রায় সবগুলো ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি। সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।

ড.সালেহউদ্দিন আহমেদ সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক। কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।’

তিনি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে সকলের সমন্বিত সহায়তা ও পরামর্শ কামনা করেন। অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি ড.সালেহউদ্দিন আহমেদ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ