শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ডিআইসি ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু

নিজস্ব প্রতিবেদক : নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস্ সম্পর্কে সচেতন করার লক্ষে ড্রপ ইন সেন্টার (ডিআইসি) এর ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক এবং প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের ফিমেল সেক্স ওয়ার্কার ইন্টারভেনশন ও এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিনা সুলতানা, টেকনিক্যাল অ্যাডভাইজার ইজাজুল ইসলাম চৌধুরী, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক।

এসময় অতিথিরা প্রকল্পের জনগোষ্ঠীকে সরকারি সকল সুবিধার আওতায় আনা, লক্ষিত জনগোষ্ঠীর পরষ্পরের যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা এবং নারী যৌনকর্মী যারা ইনজেক্টিং ড্রাগ ব্যবহার করে তাদের প্রকল্পের আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।
এই কার্যক্রমে সারাদেশের ২৫ জন ডিআইসি ও আউটলেটের ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

image-102

সর্বশেষ পাওয়া সংবাদ