শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ক্ষুদ্রশিল্পের তহবিল থেকে টার্ম লোন দেওয়া যাবে : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির ক্ষতি সামলে উঠতে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দিতে ২ হাজার ৫২০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। আগে শুধু চলতি মূলধন হিসেবে এ ঋণ দেয়া হতো। এখন থেকে কটেজ, মাইক্রো ও স্মল প্রতিষ্ঠানগুলোকে চলতি মূলধনের পাশাপাশি ৩ বছর মেয়াদী টার্ম লোন হিসেবে দেয়ার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বিদ্যমান অবকাঠামো সংস্কার ও সাজ সজ্জার পাশাপাশি সিএমএসএমই প্রতিষ্ঠানের স্বল্প ও মধ্য মেয়াদী সম্পদ ক্রয়ের জন্য পুর্নঃঅর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রদেয় পুর্নঃঅর্থায়ন সহায়তা চলতি মূলধনের পরিবর্তে মেয়াদী ঋণ হিসেবে বিবেচিত হবে। যার মেয়াদ হবে তিন বছর। পুনঃঅর্থায়নের তারিখ থেকে এক বছর পরে ঋণের টাকা আদায় করা হবে।

এতে আরও বলা হয়, এর আগে ২০২১ সালে করোনাভাইরাস মহামারির ক্ষতি সামলে উঠতে বাংলাদেশ ব্যাংক শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য ৩০ কোটি ডলার বা ২ হাজার ৫২০ কোটি টাকার পুনঅর্থায়ন তহবিল চালু করে। এ ঋণের অর্থের জোগান দেয় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এই তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হবে। তহবিলটির নাম দেওয়া হয় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’।

ওই সময় নীতিমালায় বলা হয়েছিলো, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য সরকার ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, ওই নিয়মেই এই প্যাকেজ বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ