শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্বের র্শীষ ১০০ টি কন্টেইনার পোর্টের তালিকায় চট্রগ্রাম বন্দর ৬৪ তম

নিজস্ব প্রতিবেদক : ই্উরোপ ও চায়নার সাথে সরাসরি জাহাজ চলাচল চালু করা সহ বৈশ্বিক মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্বের কারণে বিশ্বব্যাপী সৃষ্টি মন্দার মধ্যে চট্রগ্রাম বন্দরের কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি অর্জন করেছে।

চট্রগ্রাম বন্দর লন্ডন ভিত্তিক আর্ন্তজাতিক শিপিং জার্নাল লয়েড’স লিস্টের ২০২২ সালের জরিপে বিশ্বের র্শীষ ১০০ টি কন্টেইনার পোর্টের তালিকায় বিগত বছরের তুলনায় আরো ৩ ধাপ এগিয়ে ৬৪ তম অবস্থান অর্জন করেছে ।

বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা বর্ধিতকরণ,পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ , কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং ,পাইরেসি শূণ্যে পর্ষায়ে নিয়ে আসা এবং লালদিয়া চর অবৈধ দখল মুক্তকরন করা হয়েছে ।

এ সরকারের চট্রগ্রাম বন্দর সংক্রান্ত সাম্প্রতিক এক নথিতে থেকে বিশ্বব্যাপি মহামন্দার মধ্যেই চট্রগ্রাম বন্দরের প্রবৃদ্বি অর্জন হয়েছে বিষয়টি উঠে এসেছে । দ্রততম সময়ে বাণিজ্যিক পণ্য বিদেশে রপ্তানির জন্য চট্রগ্রাম বন্দর হতে চায়না ও ইউরোপের বেশ কযেকটি বন্দরের মধ্যে সরাসরি জাহাজ পরিচালনা চালু ফলে পণ্য পরিবহনের হাব পোর্টগুলোর উপর নির্ভরতা কমানো সহ পরিবহনের সময়কাল হ্রাসের মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকের খরচ হ্রাস পাবে ।

বৈশ্বিক মন্দার ও রাশিয়া-ইউক্রেন যুদ্বের কারণে বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া বিবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে চট্রগ্রাম বন্দর বিগত অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং এ ৩% ও জাহাজ হ্যান্ডলিং এ ৪% প্রবৃদ্বি অর্জন করেছে । বিশ্বের অধিকাংশ বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং এর মাত্র ব্যপকহারে হ্রাস পেলেও চট্রগ্রাম বন্দর সম্মানজনব ৩ মিলিয়ান মার্কিন ডলার ক্লাবে অবস্থান ধরে রেখেছে । এ বিগত বছরে চট্রগ্রাম বন্দর ৩.১৪ মিলিয়ান কন্টেইনার হ্যান্ডলিং করেছে ।

এদিকে বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা বর্ধিতকরণ করার জন্য নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড চালু করা হয়েছে । এই ইয়ার্ড প্রায় ৯০,৫২১ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং ইয়ার্ডে প্রায় ৪০০০ টিইইউস ধারন ক্ষমতা সম্পন্ন কন্টেইনার রাখা সম্ভব । এর ফলে চট্রগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা সামগ্রিকভাবে ৪৯,১১৮ টিইইউস হতে বৃদ্বি পেয়ে ৫৩,৫১৮ টিইইউস এ উন্নীত হয়েছে । ফলশ্রতিতে বন্দর আগমনকারী জাহাজসমূহ দ্রুততার সাথে তাদের কন্টেইনার নামিয়ে পরবর্তী গন্তব্য যেতে পারছে এবং বিভিন্ন শিপিং লাইনগুলো বন্দরের উপর কোন ধরনের অতিরিক্ত চার্জ আরোপ করতে পারছে না । ফলে সামগ্রিকভাবে পণ্য আমদানি খরচ হ্রাস পেয়েছে ।

চট্রগ্রাম বন্দর লন্ডন ভিত্তিক আর্ন্তজতিক শিপিং জার্নাল লয়েড লিষ্টের জরিপে বিশ্বের র্শীষ ১০০ টি কন্টেইনার পোর্টের তালিকায় ৬৪ তম অবস্থান অর্জন করেছে । বিগত বছর অবস্থানের তুলনায় আরো ৩ ধাপ এগিয়ে গিয়ে করোনা পরবর্তী বিশ্বের অর্থনৈতিক পরিমন্ডলে চট্রগ্রাম বন্দর তার অবস্থান আরো দৃঢভাবে প্রতিষ্ঠিত করেছে । এছাড়া যুক্তরাষ্ট্রে কোস্টগার্ডের নেতৃত্ব আইএসপিএস চট্রগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুচারুরুপে পর্ষবেক্ষণ করে পরিদর্শক দল তাদের গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন । চট্রগ্রাম বন্দরের কাষ্টমসহ সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সমন্বয় সাধণ করে পুরাতন ডিজি কার্গোগুলো বন্দর প্রাঙ্গন হতে অপসারনের মাধ্যমে নিরাপত্তা ঝুকি অনেকাংশে হ্রাস করা হয়েছে ।

বাণিজ্যিক জাহাজের অপেক্ষামান সময় হ্রাস করা হয়েছে । বর্তমানে চট্রগ্রামে বন্দরে ৭০ শতাংশ কন্টেইনার জাহাজ সরাসরি এসেই বার্থে অভস্থান নিতে পারছে। এছাড়া ডুযেলট্ইাম ও জাহাজের গড় অবস্থান ৯ দশমিক ১৬ দিন এবং ২ দশমিক ১৩ দিনে নেমে এসেছে ।

সর্বশেষ পাওয়া সংবাদ