সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ বাড়ল অটোগ্যাসের দামও তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ফের বাড়ল এলপি গ্যাসের দাম বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি শার্শা ও বেনাপোলে  ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ১৫৮৫ টাকা

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।

বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর, ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮০ মার্কিন ডলার এবং ৭৩০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর, ২০১৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হলো। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

এছাড়া, সাড়ে পাঁচ কেজি বোতলের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ৮৩৭ টাকা, এবং সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৫ কেজি দুই হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি দুই হাজার ৭৫৫ টাকা, এবং ২০ কেজির বোতলের মূল্য তিন হাজার ৬১ টাকা ধার্য করা হয়েছে।

অপেক্ষাকৃত বড় বোতলগুলোর মধ্যে ২২ কেজি তিন হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি তিন হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি চার হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি পাঁচ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি পাঁচ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৮৮৮ টাকা।

উল্লিখিত এই মূল্যগুলো রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রযোজ্য হবে।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ