রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ৩ দিনের কৃষি মেলার উদ্বোধন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা কৃষি অফিস চত্বর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাছরিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জসিম উদ্দিনের পরিচালনায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।

তিনি মেলার সফলতা কামনা করে কন্দালের ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষি চাষ করে কুলাউড়ায় অধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. আলী মাহমুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হুসেন , উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মওদুদ হোসেন ও আব্দুল মালিক প্রমুখ।

বৃহস্পতিবার (১৩ই জুন) থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৫ জুন পর্যন্ত। মেলায় ১২টি স্টলে বিভিন্ন ধরনের কন্দালের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী প্রযুক্তি আকারে স্থান পাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ