সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে  টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৩টি কোম্পানির ২০ কোটি ৪৪ লক্ষ ১২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৫৪ কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ১৭৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৮৬ পয়েন্ট কমে ৫৩৯২.৮২, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৯১ পয়েন্ট কমে ২০৪৯.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৫০ পয়েন্ট কমে ১০৪৪.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।        

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাহজিবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইলস্‌, ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বারাকা পতেঙ্গা পাওয়ার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এনার্জিপ্যাক পাওয়ার, মতিন স্পিনিং, ডরিন পাওয়ার, মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিস, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ই-জেনারেশন, পিপলস লিজিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যমুনা অয়েল, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, স্টাইলক্রাফট, সেনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, সুরিদ ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭০৩,৭৩২,৬০৪,৪৩৬ টাকা। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ