সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ

পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধের সরকারি গাছ কাটার মহোৎসব চলছে। বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুয়াকাটা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধ (ওয়াবদা) সংলগ্ন বন বিভাগের জমিতেদীর্ঘ পাঁচ বছর আগে বিভিন্ন জাতের ফলস গাছ  রোপন করা হয়েছিল কোনো প্রকার অনুমোদন ছাড়াই রিসোর্টের পথের নামে উজার হচ্ছে  এ তাণ্ডব চালানো হচ্ছে।উজার হচ্ছে সরকারের রুপনকৃত গাছ  সমুদ্রের তীব্র ঢেউ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদকে রক্ষার জন্য রোপণ করা এসব সরকারি গাছ কেটে ফেলায় এখন চরম ঝুঁকির মুখে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত ও সংলগ্ন বেড়িবাঁধ।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ৬৬ শতাংশ জমির ওপর ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি রিসোর্টটির যাতায়াত সুবিধার জন্য বন বিভাগের অনুমতি না নিয়েই সামাজিক বনায়নের গাছ কেটে সেখানে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে।

​সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের পাশেই সামাজিক বনায়নের কাটা গাছগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে, যা উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

​স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, সেখানে কেবল একটি ব্যক্তিগত রিসোর্টের রাস্তার জন্য নির্বিচারে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এতে উপকূলীয় অঞ্চল এবং বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।”

​কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আবদুল আজিজ বলেন, “বেড়িবাঁধে গাছ থাকা মানে পর্যটকদের জন্য বাড়তি প্রশান্তি, যেখানে তারা একটু ছায়ায় বিশ্রাম নিতে পারেন। এছাড়া গাছগুলো উপকূলকে জলোচ্ছ্বাস ও বন্যার হাত থেকে রক্ষা করে। এভাবে গাছ ধ্বংস করা হলে পর্যটন অঞ্চল বিপদের মুখে পড়বে।”

​অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব শফিকুল ইসলামের মালিকানাধীন এই ‘আনন্দ লোক ইকো রিসোর্ট’ কোনো আইন-কানুন বা নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। এক অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে বন বিভাগের জমি দখল ও গাছ কেটে রাস্তা তৈরির কাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকা ও বেড়িবাঁধ রক্ষায় গড়ে ওঠা সামাজিক বনায়নের গাছগুলো কেটে উজাড় করায় যেকোনো সময় বাঁধ ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে আনন্দ লোক ইকো রিসোর্টের মালিক ও রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি তো খুব ছোট একটি রাস্তা, বন বিভাগের লোকদের এ বিষয়ে জানানো আছে। এখন গাছ মাটির নিচে পড়েছে কি না, সেটা আমার জানা নেই। আমি তো ঢাকায় আছি, এখন আসলে কী হয়েছে তা বলতে পারছি না।”

​এ বিষয়ে মহিপুর-কুয়াকাটা সামাজিক বন বিভাগের রেঞ্জার মনিরুজ্জামান বলেন, “আমাদের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে কাজ করতে বাধা দিয়েছেন। তারা যেন সেখান দিয়ে কোনো রাস্তা তৈরি করতে না পারেন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যে পরিমাণ গাছ কাটা ও ক্ষয়ক্ষতি করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে।”

এ বিষয়ে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু কাউসার কে অবহিত করা হলে তিনি বলেন প্রশ্নই আসেনা সরকারি বন উজার করে বিনা অনুমতিতে রাস্তা করবে। আমি তো এখানে নতুন এসেছি মহিপুরের  রেঞ্জার এর সাথে কথা বলে আপনাকে বলব।

​প্রশাসনের নাকের ডগায় একজন প্রভাবশালী সাবেক কর্মকর্তার এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। উপকূলীয় পরিবেশ ও জনজীবন রক্ষায় অবিলম্বে এই অবৈধ রাস্তা নির্মাণ বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।##

▐ সর্বশেষ পাওয়া সংবাদ