রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

জুড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে তাহমিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার রাত প্রায় ৮ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিক্সাচালক বাদশা মিয়ার মেয়ে তাহমিনাকে প্রায় দুই মাস পূর্বে তার অনিচ্ছাকৃত বিয়ে দেয়া হয়। স্বামী নাইম হোসেন (২৪) বেলাগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকেন। নাইম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তাজুল ইসলামের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মঙ্গলবার সন্ধ্যায় তাহমিনা একটি কক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। রাত প্রায় ৮ টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ