রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলি বর্ষণের শঙ্কা, সতর্কতায় বিজিবির মাইকিং

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে গুলি চালাবে বা চালাতে পারে- এমন সতর্কতামূলক মাইকিং করছে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায়। বুধবার (১২ জুন) দুপুর ১২ টার দিকে যশোরের বেনাপোলসহ ৪৯ বিজিবির অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হয়েছে।

মাইকিংয়ে বলা হয়েছে, বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বলে তারা আশঙ্কা করছে। এ কারণে বাংলাদেশি জনগনকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করেছেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, গত সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। বিএসএফের ধারনা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতকারীরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে এ ধারনায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

বিষয়টি নিয়ে বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটা ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে জানিয়ে দেন, যেন সীমান্তবর্তী তারকাঁটার আশপাশে গরু-ছাগল কিংবা কৃষি কাজের জন্য কেউ না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ জন্য আমার সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে মাইকিং করেছি, যেন বাংলাদেশি কোন গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কোন বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় না যায়। তাদেরকে তারকাটার আশেপাশে যেতেও সম্পূর্ণ নিষেধ করা হয়েছে

সর্বশেষ পাওয়া সংবাদ