শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় ফাইনাস টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৭টা ২৬ মিনিটে।

তিনি আরো জানান, পুরানা পল্টনের ৩৭/২ কালভার্ট রোডে ফায়েনাজ টাওয়ারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির ১৫তলায় আগুন আগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ