সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন-উপজেলার চরজব্বর ইউনিয়নের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)। সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদেনর ন্যায় দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরেন। এরপর এক সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে ছোট লামিয়া পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনে সুইমেরও মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ