রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

প্রেম করেছি, তাই বিয়ে করতে হবে, অনশনে কলেজ ছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের বাড়িতেই দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী (১৮)। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে প্রেমিক আব্দুল আহাদ (২২) একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। প্রেমিক আহাদ এর দাবি, তিনি বিয়ের কোনো আশ্বাস দেননি।

সোম ও মঙ্গলবার উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আব্দুল আহাদ বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী। আব্দুল আহাদ ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। তরুণী পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্রী।’

তরুণী জানান, প্রায় বছর দেড়েক আগে আহাদের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিভিন্ন সময় তারা নানা স্থানে ঘুরেছেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

তরুণী দাবি করেন, সম্প্রতি প্রেমিক আহাদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন তিনি। কিন্তু আহাদ বিয়ে করতে অস্বীকার করছেন। এতে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আহাদ আমাকে বিয়ে না করলে এ মুখ আর কাউকে দেখাব না। বরং এ বাড়িতেই আমি আত্মহত্যা করব।’ প্রেমিক আব্দুল আহাদ বলেন, ও মেয়ে ভাল না। প্রেম করেছি। তাই বলে বিয়ে করতে হবে? আর বিয়ের আশ্বাস আমি তাকে দেইনি।’

আব্দুল আহাদের বাবা মো. আশরাফ আলী বলেন, ছেলে বলছে, মেয়ে খারাপ। তাই সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে আমি কি করব?’ বাবারা যে কত অসহায় তা বলে বোঝানো যাবেনা বলে তিনি আক্ষেপ করেন।

তাডাশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি মোবাইল ফোনে জেনেছি। মঙ্গলবার ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছি। তিনি ফিরে এলে তার কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ