শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুরা হলো- মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. রানা (৮) ও মো. ফারুক মিয়ার ছেলে রানা (৯)। তারা দুজনই কেবিএ হিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুই বন্ধু মিলে বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদের দেখতে যাই। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই এ সময়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এসআই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ