শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিংগাইরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সাপের কামড়ে মিনুয়ারা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারী ওই গ্রামের মো.দুদু ফকিরের স্ত্রী এবং ২ পুত্র সস্তানের জননী।

নিহত’র পারিবারিক সূত্র জানায়, সোমবার (১০ জুন) ভোর ৫ টার দিকে মিনুয়ারা বাড়ির দক্ষিণ পাশে বেগুন খেত থেকে বেগুন আনতে যায়। এ সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার করে।

নিহত’র পুত্র সোহান জানায়, ঢাকা নেয়ার পথে হেমায়েতপুরে তার মায়ের মৃত্যু ঘটে। পরিবারে চলছে শোকের মাতম ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ