শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার সকাল ১০ টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এর আগে গতকাল রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সাসনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য ধারন করে তা মোকাবেলা করে এবং আসামীকে আদালতে প্রেরন করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ