রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।

এ ঘটনায় আহতরা হলেন- এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোররাত পৌনে চারটার দিকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হামলায় চালায়। এ সময় তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় ইলিয়াছ। পরে হাসপাতালে নেয়ার পথে ইছহাক ও ফিরোজ নামে আরও দুই রোহিঙ্গার মৃত্যু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ