শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে জাল নোটসহ আটক ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে সাত হাজার টাকার জাল নোটসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামের দুই জনকে আটক করে পুলিশ।

শনিবার ( ৮ জুন) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার মুদি দোকান বাহার এন্টারপ্রাইজ থেকে তাদেরকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানা সুত্রে জানা যায়, শনিবার বিকেলে মাতারকাপন এলাকার জনৈক মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। তারা কেনাকাটা শেষে দুই জন দুটি ১,০০০ টাকার নোট দোকানদার মোজাহিদ মিয়াকে দেয়। দোকানদার নোট দুটি যাচাই করে জাল নোট হিসেবে শনাক্ত করেন। পরে মৌলভীবাজার থানাকে অবহিত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।

পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১,০০০ টাকার ৪ টি নোট এবং আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি ১,০০০ টাকার নোট এবং ২টি ৫০০ টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭,০০০ টাকার জাল নোট জব্দ করে।

এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং বোরবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, ‘আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর ভূমিকা পালন করছে’।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ