শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানির ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে যেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। এছাড়া মরদেহটির পরিচয়ও ওই এলাকার মানুষ বলতে পারেনি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরিচয় নিশ্চিত করতে পুলিশের টিম কাজ করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ