রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

কাজিপুরে মোটরবাইকসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে একটি চোরাই বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।

কাজিপুর থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম গত শনিবার (৮ জুন) বিকেলে মনসুরনগর ইউনিয়নের অন্তর্গত মাজনাবাড়ী গ্রামে অভিযান চালান। এসময় মনির হোসেন ওরফে নান্নুর (৩০) বাড়ি থেকে একটি চোরাই বাজাজ ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেইসাথে উত্তর ছালাল গ্রামের রইচ উদ্দিনের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩৫), এবং একই গ্রামের রেজাউল করিম ওরফে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আদালতের প্রক্রিয়া মেনে উদ্ধারকৃত মোটরসাইকেল আমরা দ্রুত প্রকৃত মালিকের হাতে তুলে দেব।’

সর্বশেষ পাওয়া সংবাদ