শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে শহরের ইলিয়ট ব্রিজে উপর গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও (টিকটক) করার সময় ব্রিজের লোহার পাইপে সাথে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটর যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন ) ভোর ৫ টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডে রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে তার বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান।

এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও (টিকটক) করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।

ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ