রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

নেতাদের সাথে ছবি তুলে ফাঁদ, অনিকের খপ্পরে পড়ে নিঃস্ব শতাধিক যুবক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো অনিক আহমেদ বিভিন্নজনের কাছ থেকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ জুন) বিকালে ৩টার সময় মো আলিফ হোসেন নামের এক ফেসবুক আইডিতে পোস্ট করা হয় তিনি বিভিন্ন সময় সরকারি কার্ড ও সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। অনিক আহমেদ (২১) তাড়াশ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো জহুরুল ইসলামের ছোট ছেলে। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক।

image-16

অভিযোগকারীরা হলেন, তাড়াশ পৌর শহরের থানা পাড়া মহল্লার মো ফিরোজ হোসেন, মো সাগর হোসেন, খানাপাড়া মহল্লার শান্ত হোসেন, মো আলামিন হোসেন, মো নিরব আলী, মো ইকবাল হোসেন।

এ বিষয় অভিযুক্ত অনিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

image-18

স্থানীয়রা জানান, বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে এলাকায় নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করতেন মো অনিক আহমেদ।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সুলতান মাহমুদ বলেন, এই বিষয় এখনো কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি। আর দিলে আমরা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

image-17

সর্বশেষ পাওয়া সংবাদ