শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে নেমে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার আব্দুল মোতালেবের কন্যা মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারী শ্রেণিতে লেখাপড়া করতো।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। এরপর অন্যদের ডাকচিৎকারে স্থানীয়রা খালে তাদের খুঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ