সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

মির্জাগঞ্জে কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের উপর হামলা,চেয়ারম‍্যানসহ আহত ৪

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ঘোড়া প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েলের সমর্থকদের বিরুদ্ধে।

এতে কাপ পিরিচ মার্কার সমর্থক মোঃ রতন গোলদার, সরোয়ার হোসেন, সোহাগ মৃধা গুরুতর আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

image-15

শুক্রবার (৭ জুন) রাত ১১ টার দিকে উপজেলার কলাগাছিয়া এলকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সুবিদখালী বাজারে আবু বকরের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে ফেরার পথে লোটাস খান সহ কলাগাছিয়া এলাকার বেশ কয়েকজন সমর্থকের উপর হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থকরা। এসময় ঘটনাস্থলে জাতীয় পার্টির নেতা মিজান দুলাল উপস্থিত হলে তিনিও অতর্কিত হামলায় আহত হন।

কাপ পরিচ মার্কার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, আমার সমর্থকদের ওপর হামলা ও মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ঘোড়া মার্কার সমর্থকরা আমার ওপর ও চওড়া হতে থাকে। আমার গাড়ি ভাংচুর করে। স্থানীয়রা একটি ঘরে আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে ইউএনও তার ফোর্স নিয়ে গাড়িতে করে আমাকে নিয়ে আসে।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ