শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাদক-চোরাচালান বন্ধে পেট্রাপোলে পতাকা বৈঠক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্রাপোল আইসিপি ক্যাম্পে শুক্রবার (৭জুন) বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উপস্থিত সেক্টর কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা। ঈদুল আযহা সামনে রেখে সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য কারবার প্রতিরোধে যশোরের বেনাপোল বন্দরের অপর পাশে ভারতের পেট্রাপোল আইসিপি ক্যাম্পে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। শুক্রবার দুপুরে এই বৈঠক হয়।

পতাকা বৈঠকে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, সেক্টর জিএসও মেজর মো. আমিনুর রহমান, বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

অপর দিকে বিএসএফের পক্ষে কলকাতা সেক্টর কমান্ডার তারাণী কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আরপি উদিত, স্টাফ অফিসার অভিনেতসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বৈঠকে আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু ও মাদকদ্রব্য অবৈধভাবে পারাপার বন্ধ, চোরাচালানী বন্ধ বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে সীমান্তে কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে হলে উভয় দেশের অনুমতি সাপেক্ষে তৈরি করা ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ