রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোল থেকে উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের জন্য আনা তিন কিশোরকে বেনাপোলের একটি আবাসিক থেকে উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুরে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোররা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) ও একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিন এর ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩ জন কিশোরকে বাংলাদেশ হতে ভারতে পাচার করা হবে বলে বেনাপোলে আবাসিক হোটেল ‘মৌ’ তে অবস্থান করছে। দ্রুত হোটেল ’মৌ‘তে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরো জানায়, এ পাচারের সাথে সম্পৃক্ত মাদারীপুর জেলার রাজৈর থানার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি দীর্ঘদিন যাবত বেনাপোল পোর্ট থানা এলাকায় ভাড়া থাকে এবং এমএম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, উদ্ধারকৃতদের বাড়িতে ফোন দিয়ে বিষয়টি অবগত করানো হয়। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ