শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে গ্ৰীন পিট ভাইপার সাপ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ই জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে কমলগঞ্জের সংরক্ষিত লাউয়াছড়া বনে অবমুক্ত করে।

বৃহস্পতিবার (৬ই জুন) রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ৎ থেকে এই সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়ৎ এর কলাগুলো আলাদা করে রাখতে গিয়ে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় দোকানীরা। তখন তারা চিৎকার দিলে আশপাশের সবাই দেখতে আসেন সাপটিকে। পরে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেন তারা।

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বজল দেব জানান, কলার আড়ৎ এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকানদাররা। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এ বিষধর সাপটিকে। তখন সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সাপটিকে সুস্থ থাকায় শুক্রবার বিকেলে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশের সব সাপের মধ্যে সবুজ রঙের এই সাপটি দেখতে অপূর্ব সুন্দর। সাপটি সাধারণত ব্যাঙ, পাখি, ইঁদুর ইত্যাদি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী খেয়ে জীবনধারণ করে থাকে। তবে এ বন্যপ্রাণীটির প্রধান খাদ্য ইঁদুর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ