শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়পুরায় অবৈধ অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনের সময় হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

আটক হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর পৌনে ২টার দিকে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভেতরে যাত্রীবেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ ১টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা উদ্ধার করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায জব্দ করা হয।

আটক আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা থানায় মামলা করে আদালতে পাঠানো হবে।

এ সময় উপস্থিত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান, উপ-পরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ