রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার এক, দুই ও তিন নং ওয়ার্ডের পৌরসভার সবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫)-র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।

জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র মতে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে গাড়ি চালক জগলু থাকতো। ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এজন্য ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ