শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় দুইটি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে পাচারের সময় ২টি স্বর্ণেরবার সহ কাউছার আলী (৪০) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।

বুধবার (৫ জুন) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকালে দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত সোনার দুটি বারের আনুমানিক বাজার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা বলে জানিয়ে বিজিবি।

আটক কাউছার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের মধ্যে থেকে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপি’র টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯৩/৩- আর হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামে ওঁৎ পেতে থাকেন। এসময় একটি ইজিবাইক সীমান্তের দিকে আসলে বিজিবি সদস্যরা চালককে চ্যালেঞ্জ করেন। পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তার শরীর তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাজে কোমরের সাথে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুটি স্বর্ণের বার (১৯.৮৯ ভরি) উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বার দুটির আনুমানিক বাজারমূল্য ২৬/২৭ লাখ টাকা। স্বর্ণেরবার দুটি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় আটক ইজিবাইক চালককে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরসহ হাবিলদার মুন্সি মুজিবর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ