রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

বগুড়ার তিন উপজেলায় আচরণ বিধি লঙ্গনের অপরাধে আটক ২১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় তিন উপজেলা নির্বাচন চলাকালে আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে ২১ জন আটক করা হয়েছে। এদের মধ্যে ধুনট উপজেলায় ৬ জন শেরপুর উপজেলায় ৬ জন ও নন্দীগ্রাম উপজেলা নয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল আটটা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।

আটকের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমে চারজনকে আটক করে থানায় আনা হয়। এছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে তবে তাদের থানায় এখনও আনা হয়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন প্রার্থীর পক্ষের তা এখনও জানা যায়নি।

তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ