রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

আতিকুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরর পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে।

এঘটনার ব্যাপারে স্থানীয় ব্যাক্তি ফিরোজ আহম্মেদে জানান, আলামিন সম্পর্কে আমার ভাতিজা সে দিন মজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। পরে সে একটি পাঁকড়া (শিমুল তুলা) গাছে উঠে ডাল কাটলে সে ডাল মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ