রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে কিশোরকে হত্যা, আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জিসান নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। মারামারির ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

জানা যায়, গত ২মে রাতে সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ব্রিকফিল্ডের সামনের মূল সড়কে কথা-কাটাকাটি হয় জিসান ও শরীফ আহমদ, আনোয়ার গং এর মধ্যে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে শরীফ আহমদ গং জিসান মিয়া’র উপর হামলা চালায় এবং কেচি দিয়ে ঘাড়ে মাথার পিছনে ও হাতে স্টেপিং করে গুরুতর রক্তাক্ত জখম করে।

এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথি মধ্যে জিসান মিয়ার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত জিসান মিয়া (১৮) সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহত মোবারক মিয়া নূরুদ আলী’র ছেলে। নিহত জিসান ও আহত মোবারক মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাত পুর গ্রামের বাসিন্দা বলে তথ্যনুসারে জানা গেছে।

বর্তমানে সে মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হামিদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

এব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম প্রতিবেদককে জানান, মারামারির ঘটনায় জিসান নামের একজন নিহত হয়েছে এবং তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রফিক মিয়া’র ছেলে আনোয়ার হোসেন (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আনোয়ার হোসেন বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার ভাড়াটিয়া তাদের স্থায়ী ঠিকানা জেলার রাজনগর উপজেলার বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ