শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ভারতে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর এক বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরলেন চার বাংলাদেশী শিশু ও নারী।

রবিবার (২ জুন) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবিসহ অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারীরা হলেন- ১। মোছা: শাহিনুর(৩৪) পিতা:কুদ্দুস জেলা:নোয়াখালী, ২। হাফসা মনি (৬) পিতা: জসিম জেলা:ঢাকা, ৩। আখি (৩৫) পিতাঃ আলী আকবর জেলা: নারায়ণগঞ্জ, ৪। নুপুর (৩৮) পিতা: মিজান মিয়া গ্রাম জেলা: বরিশাল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত আসা নারীরা কাজের সন্ধানে দুই বছর আগে ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করাকালে ওই দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের এক বছরের সাজা দেয়। কারাভোগ শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা চার বাংলাদেশী শিশু ও নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ