রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে একদিনে ঝড়লো ৩ প্রাণ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর উপর গাছ উপড়ে পড়ে।

এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৫ জন হাসপাতালে। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পাঁ ফসকে নিচে পড়ে রেনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেনু মিয়া ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।

এ ব্যাপারে কুলাউড়া থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

সর্বশেষ পাওয়া সংবাদ