রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌর শহর থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (১ জুন) রাত ৮টার দিকে পৌর শহরের টিবি হাসপাতাল সড়কের ভাড়া বাসা নাজরীন ভিলার ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন তালুকদার দীর্ঘদিন এখানে ভাড়া থাকতেন। গত তিন থেকে চারদিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ