শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে পালালো দুর্বৃত্তরা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তায়েফের চাচাত ভাই অফিকুল ইসলাম হাদী জানান, রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে স্থানীয় পেকুর বাজারে যান তায়েফ। পরে বাড়ি ফেরার সময় একজন তার মোবাইলে ফোন দিয়ে পেকুর বাজারের পাশের একটি রাস্তায় যাওয়ার জন্য বলে। তায়েফ ওই জায়গায় যাওয়া মাত্রই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই তায়েফকে লাঠিসোঁটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, তায়েফের মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১ জুন) এ বিষয়ে বিস্তারিত জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ